সুফিচিন্তক মাওলা সদর উদ্দিন আহমদ চিশতী (আ.) এঁর পবিত্র আবির্ভাব ও তিরোভাব দিবস পালন
মানবতাবাদী মহান পথপ্রদর্শক সমকালীন সময়ের শ্রেষ্ঠতর সুফিচিন্তক মাওলা সদর উদ্দিন আহমদ চিশতী (আ.) এঁর পবিত্র আবির্ভাব ও তিরোভাব দিবস পালন

তথ্য সূত্র: হেরাবন

মানবতাবাদী মহান পথপ্রদর্শক সমকালীন সময়ের শ্রেষ্ঠতর সুফিচিন্তক মাওলা সদর উদ্দিন আহমদ চিশতী  (আ.) এঁর পবিত্র আবির্ভাব ও তিরোভাব দিবস পালন 

সাদরিয়া সোসাইটি ইন্টারন্যাশনাল কর্তৃক গত ২১-২৩ সেপ্টেম্বর পর্যন্ত ৩ দিনব্যাপী মানবতাবাদী মহান পথপ্রদর্শক সুফিচিন্তক মাওলা সদর উদ্দিন আহমদ চিশতী  (আ.) এঁর পবিত্র আবির্ভাব ও তিরোভাব দিবস যথাযথ ভাবগাম্ভীর্যের সাথে বিপুল উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে পালিত হয়েছে। প্রসঙ্গত, এ উপলক্ষ্যে গত ২১ সেপ্টেম্বর,সোমবার ১৩৪ জুরাইন,ঢাকাস্থ মহান মাওলার পবিত্র রওজামোবারকে ফুল ও আলোকসজ্জার মাধ্যমে প্রথম দিনের অনুষ্ঠানের সূচনা করা হয়। পরে সন্ধ্যায় দক্ষিণ কেরানীগঞ্জের আমিনপাড়া দরবারে ( মহান মাওলা কর্তৃক প্রতিষ্ঠিত)সন্ধ্যা প্রার্থনার মাধ্যমে সূচিত অনুষ্ঠানমালায় যথাক্রমে আলোচনা-পর্ব (মহান মাওলার জীবন এবং তাঁর রচিত গ্রন্থাবলীতে বর্ণিত মোহাম্মদী ধর্মদর্শনভিত্তিক সুফিবাদী ভাবধারার উল্লেখযোগ্য তথ্য-উপাত্ত এবং পথনির্দেশনা প্রসঙ্গে)  এবং সাধুসেবা ও সামা মাহফিল গভীর রাত পর্যন্ত অনুষ্ঠিত হয়।

গত ২২ সেপ্টেম্বর, মঙ্গলবার দ্বিতীয়দিন মূল দিবসে সকাল ৯-০০ টায় ১৩৪ জুরাইনস্হ মহান মাওলার পবিত্র রওজায় সম্মিলিতভাবে ভক্তিভরে শ্রদ্ধাঞ্জলি অর্পণ, কেক কাটা ও বিতরণ, মধ্যাহ্ন পর্যন্ত সাধুসঙ্গ এবং বিকেলে আমিনপাড়াস্থ দরবারে পুনরায় কেক কাটা, বেলুন উড়ানো,সাধুসঙ্গ এবং সন্ধ্যায় সন্ধ্যাকালীন  প্রার্থনা,মিলাদ মাহফিল, আলোচনা পর্ব, সাধুসেবা,সামা মাহফিল একটানা ফজরকাল পর্যন্ত  অনুষ্ঠিত হয়; যা ফজরের আজানের পর প্রাতঃকালীন প্রার্থনা ও তোবারক বিতরণের মাধ্যমে সমাপ্ত হয়। 

গত ২৩ সেপ্টেম্বর বুধবার তৃতীয় দিবসে দিনব্যাপী সাধুসঙ্গ ও সেবা এবং ভাবসংগীত আয়োজনের  মধ্য দিয়ে উল্লেখিত ৩ দিনব্যাপী অনুষ্ঠানমালার সমাপ্তি ঘোষণা করা হয়। 

প্রসঙ্গত,এক বিবৃতিতে সাদরিয়া সোসাইটি ইন্টারন্যাশনালের সম্মানিত চেয়ারম্যান ও মহাসচিব মহোদয় সারাদেশ থেকে আগত মহান মাওলার কয়েক সহস্র অনুসারী ও ভক্তবৃন্দের উপর্যুক্ত ৩ দিনব্যাপী অনুষ্ঠানমালায় সক্রিয়ভাবে অংশগ্রহণ এবং সর্বাত্মকভাবে প্রতিটি অনুষ্ঠানের প্রতিটি পর্যায়ে  প্রয়োজনীয় সহযোগিতা প্রদানের জন্য সংশ্লিষ্ট সকলকে আন্তরিকভাবে ধন্যবাদ জ্ঞাপন করেছেন।

ধন্যবাদান্তে

সাদরিয়া সোসাইটি ইন্টারন্যাশনাল-এর কেন্দ্রীয় পরিষদের পক্ষে, 

১. শফিকুল ইসলাম বাদল
     সাংগঠনিক সম্পাদক 

২. তুষার আহমেদ
প্রচার ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক

Comments

https://sufi.news/assets/images/user-avatar-s.jpg

0 comment

Write the first comment for this!