ইমাম গাযযালী সাহেবের সংক্ষিপ্ত জীবনী
ইতিহাসের উজ্জ্বল নক্ষত্র ও বিখ্যাত এই দার্শনিক, প্রকৃত আলেম ও সংসার বিরাগী পুরুষের নাম আবু হামেদ মোহাম্মদ, তার উপাধি হুজ্জাতুল ইসলাম (ইসলামের প্রমাণ), তার বংশগত উপাধি গাজ্জালী।

ইমাম গাযযালী সাহেবের সংক্ষিপ্ত জীবনী
জন্ম
ইতিহাসের উজ্জ্বল নক্ষত্র ও বিখ্যাত এই দার্শনিক, প্রকৃত আলেম ও সংসার বিরাগী পুরুষের নাম আবু হামেদ মোহাম্মদ, তার উপাধি হুজ্জাতুল ইসলাম (ইসলামের প্রমাণ), তার বংশগত উপাধি গাজ্জালী। খোরাসান প্রদেশের ভিতর তূস নামক একটি জেলার তাহারান শহরে ৪৫০ হিজরী সনে মোতাবেক ১০৫৮ খৃষ্টাব্দে ইমাম সাহেব জন্মগ্রহণ করেন। তার বাবা প্রসিদ্ধ লোক না হলেও তার দাদা ছিলেন একজন নেতৃত্বস্থানীয় লোক। শৈশবেই তিনি পিতৃহারা হয়ে স্নেহময়ী জননীর ও শ্রদ্ধেয় দাদার তত্ত্বাবধানে বড় হন। আল্লামা ছামানী বলেন যে গাজালাহ তূস জেলার ভিতর একটি গ্রামের নাম। সেখানেই ইমাম সাহেব জন্মগ্রহণ করেছিলেন বলে তার নাম গাযযালী হয়েছে।  
শিক্ষা জীবন
ইমাম সাহেবের পিতা শিক্ষা লাভে বঞ্চিত হয়ে চিরজীবন অনুতাপানলে দগ্ধ হয়েছিলেন। তাঁর মৃত্যুকালে তিনি তার এক বিশ্বস্ত বন্ধুকে ইমাম সাহেব ও তার ছোট ভাই আহমদকে ন্যস্ত করে সম্বোধন করে বললেন, 'আমি শিক্ষা লাভ করতে পারিনি বলে আজীবন অনুতাপ অনুশোচনায় দগ্ধ হয়েছি। আমার ঐকান্তিক ইচ্ছা যে আমার এ এই দুই ছেলে মোহাম্মদ ও আহমদ প্রকৃত মানুষ হউক। সেজন্য আপনাকে আমি অনুরোধ করি আমার অবর্তমানে আপনি তাদের শিক্ষার সুব্যবস্থা করে দিবেন। তারা শিক্ষিত হলে আমার অনুতাপ অনুশোচনার কাফফারা হবে বলে আমি আশা করি। তিনি তাদের শিক্ষার জন্য কিছু অর্থও তার হাতে তুলে দেন এই ওছিয়ত অনুযায়ী তার বন্ধু তাদেরকে নিজেই প্রাথমিক লেখাপড়া শেখাতে লাগলেন। তারপর স্থানীয় মক্তবে তাদেরকে ভর্তি করে দিলেন। তার মাতৃ ভাষা ছিল পারশী। অল্পদিনের মধ্যেই কুরআন শরীফ হেফজ করার পর আরবী ভাষা শিক্ষায় মনোযোগী হলেন।  
এর পর তার বাবার বন্ধু ছেলে দু'টিকে বলল, 'তোমার বাবা আমার নিকট যে সামান্য অর্থ তোমাদের শিক্ষার জন্য দিয়ে গেছেন, তা শেষ হয়ে গেছে। আমারও অবস্থা সচ্ছল নহে। তোমরা কোন অবৈতনিক মাদ্রাসায় ভর্তি হয়ে যাও। এ উপদেশ অনুযায়ী তারা উভয়ে নিকটস্থ এক অবৈতনিক মাদ্রাসায় ভর্তি হয়ে অধ্যয়ন করতে লাগল। খ্যাতনামা ফকীহ আহমদ এবনে মোহাম্মদ রাজকানীর নিকট ইমাম সাহেব প্রাথমিক ফেকার কেতাবসমূহ অধ্যয়ন করেন। তিনি ইমাম সাহেবের জন্মভূমিতে মাদ্রাসা দিয়ে অধ্যাপনা কাজে ব্যস্ত ছিলেন। ইমাম সাহেব উচ্চ শিক্ষार्थে স্বীয় জন্মভূমি পরিত্যাগ করে জোরজান শহরে গিয়ে শাস্ত্রবিদ ইমাম আবু নছর ইছমাইলের তত্ত্বাবধানে লেখাপড়া শুরু করেন। তৎকালীন শিক্ষার এই রীতি ছিল যে শিক্ষক ছাত্রদেরকে শুধু বুঝিয়ে ক্ষান্ত হতেন না, বরং তিনি তাদেরকে তা লিখবার জন্য বলতেন এবং সেই লিপিবদ্ধ বিষয়গুলো অত্যন্ত যত্নের সাথে প্রত্যেক ছাত্র রক্ষা করত। এই নোটগুলোকে তা'লিকাত বলা হত। ইমাম সাহেব এ তা'লিকাত তৈরি করে অত্যন্ত যত্নের সাথে রক্ষা করেছিলেন।  
যতদিন পর তার সযত্নে রক্ষিত এ নোটগুলো ও অন্যান্য জিনিসপত্র নিয়ে ইমাম সাহেব নিজ জন্মভূমি তাহারানে যান। পথে একদল ডাকাত ইমাম সাহেবের সবকিছু মালামাল লুণ্ঠন করে নিয়ে যায়। তিনি তার অন্যান্য জিনিসপত্রের জন্য তত দুঃখিত হলেন না, কিন্তু নোটগুলো লুণ্ঠিত হওয়ায় বড়ই বিব্রত হয়ে পড়েন। তিনি অত্যন্ত সাহসের সাথে দস্যু দলপতির কাছে শুধু এই নোটগুলোই ফেরৎ চাইলেন। ডাকাত সর্দার হেসে উঠে বলল, তুমি বেশ লেখাপড়া শিখেছ। তোমার বিদ্যা সব এই কাগজের ভিতর? তোমার মনের ভিতর কিছুই নাই? এ কথা বলে সে তালিকাটি তাকে ফিরিয়ে দিল। ডাকাত সর্দারের এই ব্যঙ্গোক্তি শুনে ইমাম সাহেবের মনে এতই ক্ষোভ হল যে, তিনি তিন বছরের ভেতর সম্পূর্ণ তালিকাটি মুখস্থ করে ফেললেন।  
নিশাপুর নিজামিয়া মাদরাসায় অধ্যয়ন
খোরাসানের অন্তর্গত নিশাপুর অবস্থিত নিজামিয়া মাদরাসা সে যুগের উচ্চ শিক্ষাকেন্দ্র ছিল। সোলতান মালিক শাহের প্রধান মন্ত্রী নিজামুল মূলক একটি উচ্চ আরবী বিদ্যালয় স্থাপন করেন। পরিশেষে একে বিশ্ববিদ্যালয়ে পরিণত করেছিলেন। এর সমকক্ষ অন্য একটি প্রতিষ্ঠান ছিল বাগদাদে। ইমাম সাহেবের সময়ে ‘ইমামুল হারামাইন উপাধিপ্রাপ্ত এক বিখ্যাত আলেম ও ফাজেল নিজামিয়া মাদরাসার প্রধান অধ্যক্ষ ছিল এবং তার খ্যাতি চারদিকে ছড়িয়ে পড়েছিল। এই মাদরাসা ইমাম সাহেবের স্বদেশের নিকটবর্তী বিধায় তার উচ্চ জ্ঞান পিপাসা নিবারণের জন্য এই মাদরাসায় এসে ইমামুল হারমাইনের শরণাপন্ন হন এবং তার শিক্ষাধীনাতে এসে তিনি জ্ঞানের উচ্চ শিখরে আরোহন করেন। ইমাম সাহেবের চার শত ছাত্রের ভেতর মাত্র তিনজন ছাত্র বিশেষ বুৎপত্তি লাভ করেন। তারা হলেন যথাক্রমে জনাব হারবাছী, আহমদ এবনে মোহাম্মদ এবং ইমাম গাজ্জালী। তন্মধ্যে ইমাম সাহেব পরবর্তী সময়ে যে মর্যাদা অর্জন করেছিলেন, তা ইমামুল হারমাইনের ভাগ্যেও ঘটেনি। ইমামুল হারামাইন ৪৭৮ সালে পরলোক গমন করলে স্থানীয় জনসাধারণ শোকে এতদূর মুহ্যমান হয়ে পড়েছিলেন যে, সেই দিন নিশাপুরের সমস্ত বাজার বন্ধ হয়ে যায়, তার ৪০০ ছাত্র নিজেদের দোয়াত কলম ভেঙে ফেলে এবং এক বছর ধরে তাদের শোক চলতে থাকে। ইমাম সাহেবও তখন এতদূর শোকাভিভূত হয়ে পড়েছিলেন যে, তিনি নিশাপুর ত্যাগ করে বাগদাদে চলে গেলেন। তখন তার বয়স মাত্র ২৮ বছর।  
শিক্ষকতা
ছেলজুক রাজ মালিক শাহের প্রধানমন্ত্রী নিজামুল মূলক ইমাম সাহেবের অগাধ ও গভীর পাণ্ডিত্যের কথা শুনে এবং তার স্বভাব ও চরিত্র সংবাদে মুগ্ধ হয়ে বাগদাদের প্রধান বিদ্যালয় মাদরাসাতে নিজামিয়ার প্রধান অধ্যক্ষ তাকে নিয়োগ দান করেন। এর পূর্বে তিনি ইমাম সাহেবকে অন্যান্য বিখ্যাত আলেমের সাথে এক মোনাজেরায় নিযুক্ত করেছিলেন এবং তাতে ইমাম সাহেব জয়লাভ করেন। তখন ছিলেন ৩৪ বছরের যুবক।  
রাজশক্তির উপর প্রভাব
এমন উচ্চপদে এত অল্প বয়সে নিযুক্ত হওয়ার ফলে তার নাম শীঘ্রই চতুর্দিকে ছড়িয়ে পড়ে। এমনকি শাসন কর্তৃপক্ষও তখন সকল ব্যাপারে তার পরামর্শ ও ফতোয়া গ্রহণ করতেন এবং অনেক জটিল কাজে তার পরামর্শকে তারা অনেক মূল্যবান জ্ঞান করত। ছেলজুক বংশীয় ছোোলতানগণের ও আব্বাচ বংশীয় খলিফাগণের ভক্তি ও শ্রদ্ধার পাত্র ছিলেন ইমাম সাহেব। ছোোলতানগণের হাতে ছিল শাসনভার এবং খলিফাদের হাতে ছিল আধ্যাত্মিক ও নৈতিক শাসন ভার। ছেলজুক বংশীয় ছোোলতান মালিক শাহের ৪৮৫ (হিঃ) সনে মৃত্যু হলে দরবারের সভাসদগণ তার চার বছর বয়স্ক পুত্র আহমদকে সিংহাসনে আরোহন করালেন। তখন মোকতাদির বিল্লাহ বাগদাদের খলিফা ছিলেন। তার নিকট আহমদের নামে খোৎবা পড়ার অনুমতি চাওয়া হলে তিনি তুর্কীদের ভয়ে ভীত হয়ে অনিচ্ছা সত্ত্বেও অনুমতি দিতে বাধ্য হলেন, কিন্তু খোৎবা একমাত্র বাগদাদের খলিফার নামেই পড়া হতো বলে তিনি অনুমতির সাথে সাথে ইমাম গাজ্জালী সাহেবকে তার দূত হিসেবে তুর্কী কর্তৃপক্ষের কাছে পাঠিয়ে দিলেন। ইমাম সাহেবের বুদ্ধি ও জ্ঞানের ফলে তিনি তুর্কীদেরকে তাদের এই দাবী-দাওয়া ত্যাগ করালেন। তাতে ইমাম সাহেবের খ্যাতি আরও বৃদ্ধি পেল।  
খলিফা মোকতাদির বিল্লাহর মৃত্যুর পর খলিফা মোসতাজহার বিল্লাহ খলিফা হলে তিনি ‘বাতেনী ফেরকা নামে একটি দলকে অত্যন্ত শক্তিশালী দেখিয়ে ইমাম সাহেবের তাদের মতের বিরুদ্ধে একটি কেতাব রচনার জন্য ইমাম গাযযালী (র) এর সংক্ষিপ্ত জীবনী  
অনুরোধ করলেন। বিশেষ অনুরুদ্ধ হয়ে তিনি সেজন্য একটি কেতাব রচনা করে তার নাম অনুসারে এই কেতাবের নাম রাখলেন 'মোসতাজহারী'। তাঁরই রচিত কেতাব "মোনকেজুম মিনাদদালালে" এই কথার উল্লেখ করেছেন。  
ইমাম সাহেবের ওয়াজ নসিহত  
ইমাম সাহেবের ওয়াজ মাহফিলে শত শত আলেম ও আমীর-ওমরাহ উপস্থিত থাকত। হযরতের ওয়াজ এতই যুক্তিপূর্ণ ও ন্যায়সম্মত ছিল যে, শেখ ছায়িদ-বিন ফারেজ মা'রুফ এবং এবনে লোব্বান তার প্রত্যেক ওয়াজ সজ্ঞে লিপিপ্রসঙ্গত করতেন। তার এরূপে ১৮টি ওয়াজ একত্রে লিপিপ্রসঙ্গত করে ইমাম সাহেবকে দেখালেন তিনি তা কিঞ্চিৎ সংশোধন ও রদবদল করে দিয়ে তার নাম রাখলেন 'মাজালেছে গাজ্জালীয়া'।  
নির্জলতা অবলম্বন  
ইমাম সাহেবের সংসার বিরাগ জীবন যাপন নতুন ধরনের এক ঘটনা। তার রচিত কেতাব মোনকেজুম মিনাদদালালে তিনি তার কারণ বিষদভাবে বর্ণনা করেছেন। ইমাম সাহেব কিশোর বয়সে শাফেয়ী মতাজহেবের অনুসারী ছিলেন এবং তখন এই মাজাহেবেরই শিক্ষা দীক্ষা তিনি অর্জন করেছিলেন, কিন্তু রাজধানী বাগদাদে আগমনের পর তিনি সমস্ত মাজাহেবের লোকজনকে সেখানে দেখতে পেয়ে তাদের বিভিন্ন মাজহাব অনুযায়ী তাদের কার্যকলাপ নিরীক্ষণ করতে লাগলেন এবং তাদের সাথে আলোচনা দ্বারা তাদের মতামত জানতে লাগলেন। শিয়া, সুন্নী, মো'তাজালী, জিনদীক, মাজুহী, ইছারী, বগদাদী। কালামপন্থী ইত্যাদি বিভিন্ন দল তখন বাগদাদে মজুদ ছিল। তখন আস্তিকবাদ, নাস্তিকবাদ, জড়বাদ, দর্শন, মনতেক ইত্যাদি বিভিন্ন প্রকারের জ্ঞান বিশ্বাস ও মতবাদের সমাবেশ হয়ে মুসলমান সমাজে বহু মতানৈক্যের সূত্রপাত হয়। তারা পরস্পর পরস্পরের সাথে তর্কেযুদ্ধ বা মোনাজেরায় লিপ্ত হত। এতে ইমাম সাহেবের উপর এমন প্রভাব পড়ল যে তার সমস্ত জীবনের রূপ পরিবর্তন হয়ে গেল। ইমাম সাহেব বলেন, "প্রথম হতেই প্রত্যেক জিনিসকে যাচাই করে দেখা আমার অভ্যাস ছিল। সেজন্য মাজহাবের উপর আমার অটল বিশ্বাস আস্তে আস্তে শিথিল হয়ে গেছে। ছোটবেলা হতে শুনতে শুনতে মনে যে বিশ্বাস অঙ্কিত হয়ে গিয়েছিল, তা আস্তে আস্তে দূরে চলে যেতে লাগল। আমি স্বাধীনভাবে চিন্তা করতে লাগলাম এবং ভাবলাম যে, এই প্রকারের অন্ধ বিশ্বাস ইহুদী ও খৃষ্টানও তা করে থাকে। প্রকৃত বিদ্যার ভেতর কোন সন্দেহ ও সংশয় থাকতে পারে না। যেমন এটা- ধ্রুবসত্য যে, দশ তিন হতে বেশী। যদি কোন ব্যক্তি বলে যে, তিন দশ হতে বেশী এবং তা প্রতিষ্ঠা করার জন্য সে বলে-আমি আমার লাঠিকে সাপে পরিণত করতে পারি। (সে তার লাঠিকে সাপে পরিণত করে তা দেখিয়ে দেয়), তখন আমি বলব যে এতে সন্দেহ নেই যে, লাঠিকে সাপে পরিণত করা বড় একটি কঠিন ব্যাপার কিন্তু তবুও তিন হতে দশ বেশী-এই বিশ্বাস মনে থেকেই যাবে। তখন আমি চিন্তা করতে লাগলাম-এই প্রকার বিশ্বাস কোন সীমা পর্যন্ত যেতে পারে। জানলাম যে তা ইন্দ্রিয়লব্ধ এবং প্রাথমিক জ্ঞান। যখন জ্ঞান বৃদ্ধি পেতে থাকল, তখন ইন্দ্রিয়লব্ধ মতবাদের ভেতর আমার সন্দেহ হতে লাগল, এমনকি পরিশেষে কোন বিষয়ে আমার একীন রইল না। এই অবস্থায় আমি দুই মাস কাটালাম। কিন্তু এরপর এই অবস্থা মন হতে অপসারিত হতে লাগল। তখনও নানান, মজহাব সম্বন্ধে যে সন্দেহ মনে উপস্থিত হয়েছিল, তা রয়ে গেল। তখন ছিল চারটি প্রধান দল-কালামপন্থী, বাতেনী, দার্শনিক ও ছুফীদের দল। আমি এক একটি দলের মতামতের যাচাই ও অনুসন্ধান করতে লাগলাম। এলুমে কালামের যত কেতাব ছিল, তা পড়লাম, কিন্তু তবুও মনে স্বস্তি পেলাম না। দর্শন শাস্ত্রের ভেতর যা বিশ্বাস করার বিষয় ছিল, তার সাথে মজহাবের কোন সম্পর্ক নেই। যে অংশ মজহাবের সঙ্গে সম্পর্ক ছিল অর্থাৎ তার সাথে মজহাবের কোন সম্পর্ক নেই। যে অংশ মজহাবের সাথে সম্পর্ক ছিল আল্লাহর গুণাবলী, তারও বিশ্বাসের ভিত্তির উপর নয়। যে দল সমসাময়িক ইমামের উপর অন্ধ বিশ্বাস করত, তাদের নাম বাতেনী দল। সমসাময়িক ইমামের মতামতের উপর কিরূপে সম্পূর্ণ একিন আনা সম্ভব?

ইমাম গাজ্জালী (রঃ) বলেন, ছুফী মতবাদের দিকে লক্ষ্য করলাম। হযরত জোনায়েদ বগদাদী, শিবলী, বায়েজিদ বোস্তামীসহ বহু আওলিয়া কেরামের কেতাব পড়লাম। মহাত্মা আবু তালেব মক্কীর কুয়াতুল কুলুব (কালবের শক্তি) এবং মহাত্মা হারব মাহাবেছীর কেতাব। তাতে উপলব্ধি করলাম যে, এই ছুফী মতবাদ আমলের উপর প্রতিষ্ঠিত এবং শুধু বাহ্যিক এল্ল্ম দ্বারা তাতে কোন বিশেষ ফল পাওয়া যায় না এবং আমলের জন্য পরিশ্রম ও বৈরাগ্য অবলম্বন করা একান্ত আবশ্যক। আমি নিজের আমলের প্রতি লক্ষ্য করে দেখলাম যে, তা একনিষ্ঠতা বা সম্পূর্ণ খালেচ নিয়তের উপর প্রতিষ্ঠিত নয়। অধ্যয়ন ও অধ্যাপনাতে মন নামধামের দিকে কিছু ঝুঁকে যায়। যখন আমার মনের ভেতর এই অবস্থার সৃষ্টি হল, তখন আমি বাগদাদ হতে বের হলাম এবং সমস্ত সম্পর্ক ত্যাগ করলাম। এই ধারণা ৪৮৮ (হিঃ) সনে আমার সৃষ্টি হয়েছিল। কিন্তু তবুও ছয় মাস মনের অবস্থা দোদুল্যমান ছিল।  
এই অবস্থার ভিতর আমার রদনাবদ্ধ হল, শিক্ষা দেয়ার কাজ বন্ধ করে দিলাম, হজম শক্তি আস্তে আস্তে হ্রাস পেতে লাগল, এমনকি পরিশেষে চিকিৎসকগণ আমার কাছ থেকে তাদের হস্ত গুটিয়ে নিয়ে বলেছিল-এই অবস্থায় ওষুধ কোন কাজে আসবে না। শেষে আমি ছফরুর মনস্থ করলাম। আমার এ মনোবাচ্ছার কথা যখন আলেমরা ও শাসন কর্তৃপক্ষ শুনতে তত্ন, তখনই আমাকে এই কাজ হতে বিরত হওয়ার জন্য অনুরোধ করে বলো-ইসলামের এটি এক অতি দুর্ভাগ্য। কিন্তু আমি প্রকৃত তত্ত্বের মূল বুঝে পরিশেষে সমস্ত ত্যাগ করে গোপনে বাগদাদ থেকে বের হয়ে সিরিয়ায় চলে যাই।"  
ইমাম সাহেব যখন বাগদাদে ছিলেন, তিনি মূল্যবান পোষাক পরিধান করতেন, কিন্তু বাগদাদ ত্যাগ করার সময় তিনি সেই সমস্ত পোষাক-পরিচ্ছদ ত্যাগ করে একটি মাত্র কম্বল পরিধান করে বের হলেন। উত্তম ও স্বাদু খাদ্য ত্যাগ করে তৎপরিবর্তে শাকপাতা দিয়ে জীবিকা নির্বাহ করতে লাগলেন।  
দামেস্ক গমন  
সিরিয়ায় রাজধানী দামেস্কে পৌঁছে তিনি মসজিদের একটি ক্ষুদ্র প্রকোষ্ঠে মোরাকাবা, তাফাক্কুরের ও রিয়াজাতে মশগুল হলেন। তিনি সুমীয় বংশের জা'মে মসজিদের মিম্বরের উপর উঠে দরজা বন্ধ করে মোরাকাবায় ও জিকির-ফিকিরে ব্যস্ত থাকতেন। এভাবে দামেস্কে দুই বছর নির্জনে কাটিয়ে দিলেন। যখন এবাদতে পরিশ্রান্ত হয়ে যেতেন, দামেস্ক বিশ্ববিদ্যালয়ের এক কোণে ছাত্রদেরকে কিছু কিছু শিক্ষা দিতেন।  
তাছাউফ
ইমাম সাহেবের ২৭ বছর বয়সে তিনি প্রসিদ্ধ পীর শেখ আবু আলী ফারমেদীর হাতে বাইয়াত গ্রহণ করে তার মুরীদ হয়েছিলেন। তিনি বড় মাপের ওলীতে-ক্যামেল ছিলেন এবং প্রধানমন্ত্রী রেজামুল মূলকও তার মুরীদ ছিলেন।  
বায়তুল মোকাদ্দাচহে গমন  
দামেস্কে দুই বছর থাকার পর তিনি বায়তুল মোকাদ্দাচের দিকে রওয়ানা হলেন। আল্লামা জাহাবী বর্ণনা করেছেন যে, যখন ইমাম সাহেব দামেস্কে ছিলেন, তিনি একদিন মাদ্রাসায়ে ইয়ামানিয়াতে গিয়ে শিক্ষকের সঙ্গে একটি মছয়ালার বিষয়ে আলোচনা কালে শিক্ষক তাকে বললেন যে, ইমাম গাজ্জালী সাহেব এই প্রকার বলেছেন। তখনই তিনি দামেস্ক থেকে বের হয়ে বায়তুল মোকাদ্দাচহে চলে গেলেন। এখানে একটি পাথরের কাছে ক্ষুদ্র একটি প্রকোষ্ঠে মোরাকাবা ও জিকির-ফিকির করতে লাগলেন। বায়তুল মোকাদ্দাচহে একদিন হযরত ইছা আলাইহেচ্ছালামের জন্মস্থানে এসে উপস্থিত হলেন। তার সঙ্গে কয়েকজন ধর্মপ্রাণ লোকও ছিলেন। সেখানে তিনি বেশ কিছুক্ষণ অপেক্ষা করে ভাবাবেগে কতগুলো কবিতা আবৃত্তি করে না।  
বায়তুল মোকাদ্দাচ থেকে হিজরী ৪৯১ হিঃ সনে মকামে খলীল বা হযরত ইব্রাহিমের মায়ারার কাছে গিয়ে সেখানে কিছু সময় অপেক্ষা করলেন। তিনি হযরত ইব্রাহিমের পবিত্র মাজারে এই তিনটি ওয়াদা করলেন : (১) কোন বাদশাহর দরбаরে যাব না, (২) কোন বাদশাহর উপঢৌকন গ্রহণ করব না, (৩) কারও সাথে কোন মোনাজেরা বা তর্ক-বিতর্ক করব না। মৃত্যু পর্যন্ত তিনি এই ওয়াদা রক্ষা করেছিলেন।  
হজের নিয়তে তিনি মক্কা ও মদিনা চলে গেলেন। মক্কা শরীফে অনেক দিন অবস্থানের পর মিশর ও আলেকজেণ্ডারে চলে গেলেন সেখানে তিনি বেশ কিছুদিন অবস্থান করে মরকোতে ইউছুফ বিন তাশকীबের সাথে সাক্ষাতের ইচ্ছা করেন
 ভেতর অধিকাংশ সময় তিনি ইলেম চর্চাতে ও এবাদতে কাটাতেন। এই সফরের ভেতর বায়তুল মোকাদ্দুছের অধিবাসীদের অনুরোধে কাওয়ায়েরুল আকায়েরদ কেতাবখানা রচনা করেছিলেন। হযরত আবুল হাহান তার ছাত্রদের মাঝে খুবই ভাল ছাত্র ছিলেন এবং তার উপাধি ছিল 'জামালুল ইসলাম' (ইসলামের সৌ, কিন্তু দুর্ভাগ্য সেই সময়েই ইউছুফের মৃত্যু হওয়ায় সেখানে আর তার যাওয়া হল না।  
এহইয়াউল উলুমের রচনার সময়
মহাত্মা ইবনে আছির বলেছেন যে, ইমাম সাহেব এই কয়েক বছর সফরের ভেতর তার বিশ্বখ্যাত কেতাব এহইয়াউল উলুম রচনা করেন এবং দামেস্কে অবস্থানকালীন কিছু কিছু লোকের কাছে এই কেতাবের অংশ বিশেষ শুনিয়ে দেন। কোন কোন ঐতিহাসিক বলেছেন যে, এইরূপ উচ্চাঙ্গের এবং তত্ত্বপূর্ণ কেতাব সফরের ভেতর লেখা অসম্ভব। তার দশ বছর সফরের ন্দর্য)। ইমাম সাহেব দামেস্কে অবস্থানকালীন তার কাছে তিনি এল্ম অর্জন করেছিলেন। একবার ইমাম সাহেব তার বিখ্যাত কিতাব 'মুলকেজুম মিনাদদালাল'-এ বলেছেন-হজের পর পরিবারেরবর্গডের অনুরোধে স্বদেশ প্রত্যাবর্তন করলাম। বাড়িতে পৌঁছে কিছু নির্জনতা অবলম্বন করলাম, কিন্তু জীবিকা অর্জনের জন্য বেশ কিছু সময় আমার ব্যয় করতে হয়েছিল।  
নিশাপুরের নেজামিয়া মাদ্রাসায় পুনঃ যোগদান
এই সময়ে ইমাম সাহেবের কালব এতই পরিষ্কার হয়ে গিয়েছিল যে, তার কালবের উপর আর কোন আবরন থাকলো না এবং সন্দেহ ও সংশয় চিরতরে বিদায় নিল। এই দেলের দ্বারা তিনি অনুসন্ধান করে দেখলেন যে ধর্মের পায়রবি হতে জনসাধারণ বিচ্যুত হয়ে পড়েছে এবং জ্ঞান ও দর্শনের মোকাবেলায় ধর্ম বিশ্বাস শিথিল হয়ে পড়ছে। এই অবস্থায় তিনি লোকের উপকারের জন্য তদান্যন্তন ছালতানা ফখ্রুল মূলকের অনুরোধে নির্জন বাস ত্যাগ করতে ইচ্ছা করলেন। এই সময়ে অনেক পবিত্রাকেও স্বপ্নে দেখলেন। তারা তাকে নির্জনতা ত্যাগ করে মানুষের হেদায়েতের জন্য বের হতে বললেন। পরে তিনি ৪৯৯ সনে নিশাপুর বিশ্ব বিদ্যালয়ের অন্তর্গত প্রধান শিক্ষা কেন্দ্র নিজামিয়া মাদ্রাসার অধ্যক্ষের পদ গ্রহণ করলেন। ৫০০ হিজরীতে ছোলতান ফখরুল মূলক গুপ্ত ঘাতকের হাতে নিহত হওয়ার কয়েকদিন পর তিনি ঐ পদ ত্যাগ করে পুনরায় তুস শহরে গিয়ে নির্জনে বাস করতে থাকেন। তার ঘরের কাছেই একটি মাদ্রাসা এবং একটি খানকা প্রস্তুত করে মাদ্রাসায় কিছু সময় পড়াতেন এবং অধিকাংশ সময় এবাদতে নিমগ্ন থাকতেন। মৃত্যু পর্যন্ত তিনি এই ভাবেই চলেছিলেন।  
ইমাম সাহেবের বিরুদ্ধে দল
ইমাম সাহেবের যশ, খ্যাতি ও পাণ্ডিত্য দেখে অনেক আলেমই হিংসা-বিদ্বেষে পড়ে তার শত্রু হয়ে দাঁড়াল। বিশেষতঃ তিনি এহইয়াউল উলুমের ভেতর যে প্রকার আমলবিহীন আলেম ও ফকীহদের আক্রমণ করেছে, তারা তার প্রতি বীতশ্রদ্ধ হয়ে ভীষণ শত্রুতা শুরু করে দিল। একদল তার সম্মান ও যশ নষ্ট করার জন্য উঠে পড়ে লাগল। ইমাম সাহেব অপরিণত বয়সে 'মখুল' নামক একখানা গ্রন্থ প্রণয়ন করেছেন বলে জানা যায়। কেউ কেউ বলে যে এই কেতাব ইমাম সাহেবের রচিত নয়। তার ভেতর এক স্থানে ইমাম আবু হানিফার উপর একটু কটাক্ষপাত আছে বলে বলা হয়। শত্রুরা তার সুযোগ নিয়ে ছোলতানের দরবারে তার অভিযোগ করলে ছোলতান সাঞ্জার ইমাম সাহেবকে তার দরবারে তলব করলেন। ইমাম সাহেব মাজারে ইব্রাহিমের প্রতিজ্ঞা অনুযায়ী দরবারে ইমাম গাজ্জালী (র) এর সংক্ষিপ্ত জীবনী  
উপস্থিত হতে অপারগ বলে একটি চিঠি লিখলেন। চিঠি পাওয়া মাত্র ছোলতান সাঞ্জার রাগান্বিত হয়ে ইমাম সাহেবকে দরবারে উপস্থিত হতে বাধ্য করলো। ইমাম সাহেব দরবারে পদার্পণ করলে ছোলতান তাকে সাদরে অভ্যর্থনা করলো। ইমাম সাহেব তখন একজন কারীকে কুরআন শরীফ তেলাওয়াত আরম্ভ করতে বললো। কারী পড়তে লাগল-আল্লাহ কি তার বান্দার জন্য যথেষ্ট নয়? এই আয়াত শ্রবণ করে ইমাম সাহেবের মন অত্যন্ত দৃঢ় হলো এবং তৎপর আল্লাহকে যথেষ্ট সাহায্যকারী মনে করে তিনি ছোলতানকে সম্বোধন করে অনেক কথা বললো। এটা ভুল। ইমাম সাহেবের প্রতি আমার যে ধারণা ও বিশ্বাস তা এহইয়াউল উলুম কেতাবের ভেতর লিখেছি। ফেকাহ শাস্ত্রে তিনি ছিলেন অদ্বিতীয় পণ্ডিত। ইমাম সাহেবের তর্ক শুনে ও মতামত জেনে ছোলতান অত্যন্ত সন্তুষ্ট হলেন এবং সমস্ত আলেমকে তার কাছে বছরে একবার উপস্থিত হয়ে তার ধর্মোপদেশ শুনবার জন্য আদেশ দিলেন।  
দরবার হতে উঠে ইমাম সাহেব তুস শহরে চলে আসলে সমস্ত শহরবাসী তাকে অভ্যর্থনা জানাবার জন্য বের হয়ে আসল। তার শত্রুরা তবুও ইমাম সাহেবের কাছে এসে জিজ্ঞাস করল-আপনি কোন মযহাবের অন্তর্ভুক্ত? ইমাম সাহেব উত্তর দিলেন দর্শনের বিষয়ে বুদ্ধির, ধর্ম বিষয়ে কুরআনের, আমি অন্য কোন মযহাবের অন্তর্ভুক্ত নই। বিরুদ্ধবাদীরা এ কথা শুনে দুঃখিত হয়ে চলে গেল।  
ছোলতানের অনুরোধ প্রত্যাখ্যান
নেজামুল মূলকের পুত্র আহমদ যখন প্রধানমন্ত্রী হন, তখন তিনি ইমাম গাজ্জালী সাহেবকে বাগদাদে এসে নিজামিয়া মাদ্রাসার অধ্যক্ষ পদ গ্রহণের অনুরোধ জানান। তিনি বাগদাদে এসে পুনরায় অধ্যাপনা করতে অপারগতা প্রকাশ করেন। তিনি এক চিঠিতে বাদশাকে জানান :  
(১) আমি এখন তুস শহরে অনেক লোককে শিক্ষাদানে ব্যস্ত আছি।
(২) আমি যখন প্রথম বাগদাদে ছিলাম, তখন আমার সন্তান ছিল না। এখন আমার কয়েকটি সন্তানকে ত্যাগ করে বাগদাদে যাওয়া অসম্ভব।
(৩) আমি মকামে খলীল নামক স্থানে ওয়াদা করেছি যে, কোন মোনাজেরাহ বা তর্ক বিতর্ক করব না। বাগদাদে তর্ক বিতর্ক হতে অব্যাহতি নেই।
(৪) আমি রাজ দরবার থেকে কোন বেতন গ্রহণ করতে পারব না, অথচ বাগদাদে আমার কোন সম্পত্তি নেই যা দিয়ে আমার জীবিকা নির্বাহ পারি।  
ইমাম সাহেবের ইন্তেকাল
৫০৫ সনে ইমাম সাহেব ১৪ই জমাদি উছ-সানী মোতাবেক ১৯-শে ডিসেম্বর ১১১১ খ্রীষ্টাব্দে রোজ সোমবারে তার নিজ বাসগৃহ তেবরানে ইন্তেকাল করেন। (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। এবনে জওজী তার মৃত্যুর সময়ে যে একটি ঘটনা উল্লেখ করছিলেন তা এই। সোমবার দিন ইমাম সাহেব খুব ভোরে ঘুম থেকে উঠে অজু করে ফজরের নামাজ পড়েন। এরপর তিনি তার কাফনের কাপড় আনতে বললেন। তা আনা হলে তিনি সে কাফনের কাপড় চোখের সামনে তুলে ধরে বললেন-প্রভুর আদেশ শিরোধার্য-এই কথা বলতে বলতে তিনি ত পা দুখানা প্রসারিত করে দিলেন এবং তখনই তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন।

Sufi.News Portal (Sufibadi.com) is a digital sanctuary spreading Sufi wisdom, human love, and interfaith harmony. We highlight saint biographies, sacred traditions, and spiritual practices to foster inner peace and global unity. ​Join our community grounded in compassion and unconditional love! ​📞 Contact: +880-1840624624 (BD) / +91-9332594925 (IN) | Email: moinur.chisty@sufibadi.com | Web: Sufibadi.com Email: sufibadillc@gmail.com

Comments

https://sufi.news/assets/images/user-avatar-s.jpg

0 comment

Write the first comment for this!