October 30, 2026
ফুরফুরা দারুল হাদিস মাদ্রাসায় অত্যন্ত ভাবগম্ভীর পরিবেশে ঐতিহাসিক সাওয়াব রেসানি উদ্দেশ্যে বিশেষ সেমিনার ও দোয়ার মজলিস অনুষ্ঠিত হয়েছে। কুতুবুল এরশাদ বাংলা ও আসামের মুফতি আজম মেজলা হুজুর রহমাতুল্লাহি ( আবু জাফর সিদ্দিকী আল কোরাইশী রহঃ)আলাইহির ঈসালে সাওয়াব ও রূহের মাগফিরাত কামনায় এই বিশেষ সেমিনার এবং দোয়ার মজলিসের আয়োজন করা হয়।
উক্ত মহতী অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ আল্লামা ড. মেহরাব উদ্দিন সিদ্দিকী আল কোরাইশী পীর কেবলা সাহেব। তিনি তাঁর মূল্যবান আলোচনায় ইলমে শরীয়ত ও মারিফতের সূক্ষ্ম বিষয়সমূহ অত্যন্ত চমৎকারভাবে ফুটিয়ে তোলেন। সেই সাথে তিনি ফুরফুরার দাদা হুজুর পীর কেবলা এবং মেজলা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহি আলাইহির আধ্যাত্মিক জীবন, আদর্শ ও জীবন চরিত নিয়ে বিস্তারিত আলোচনা করেন।
অনুষ্ঠানে ইলমে দ্বীনের নানা দিক নিয়ে আলোচনা, নসিহত ও বিশেষ দোয়ার মধ্য দিয়ে উপস্থিত সকলে হুজুরদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন এবং তাঁদের রূহের মাগফিরাত কামনা করেন।
আলোচনা শেষে মহান আল্লাহ তাআলার দরবারে হুজুরদের সমস্ত দ্বীনি খিদমত কবুল করার, তাঁদের কবরকে নূরে পরিপূরণ করার এবং জান্নাতুল ফিরদাউসে উচ্চ মাকাম দান করার আকুল প্রার্থনা জানিয়ে বিশেষ মোনাজাত করা হয়।

Comments
0 comment