- " মারহাবা মারহাবা " আজ এক বিশেষ দিন। ফুরফুরা দরবার শরীফের শ্রদ্ধেয় পীরসাহেব, বিশিষ্ট শিক্ষাবিদ ও ইসলামী চিন্তাবিদ,তরুণ, যুবক এমনকি সব বয়সী মানুষের হৃদ স্পন্দন পীর হজরত আল্লামা মেহরাব উদ্দিন সিদ্দিকী আল কোরাইশী সাহেবের শুভ জন্মদিন।
বংশ ও দরবার পরিচিতি :
বংশীয় পরিচয়. তিনি ফুরফুরা শরীফের প্রতিষ্ঠাতা মুজাদ্দিদে জামান হযরত আবু বকর সিদ্দিকী আল কোরাইশী (রহঃ)-এর বংশধর এবং ঐতিহ্যবাহী সিদ্দিকীয়া সিলসিলার একজন প্রতিনিধি। তিনি দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহি আলাইহি এর মেজ সন্তান পীর আবু জাফর সিদ্দিকি আল কুরাইশী (রহঃ)এর সুযোগ্য সন্তান পীর আল্লামা নুর উদ্দিন সিদ্দিকী আল কুরাইশী (রহঃ) এর সুযোগ্য সাহেবজাদা । পীর আল্লামা মেহেরাব উদ্দিন সিদ্দিকি আল কুরাইশী খিলাফত প্রাপ্ত হয়েছেন তার দাদু জান হুজুর কেবলা পীর আল্লামা আবু জাফর সিদ্দিকি আল কুরাইশী (রহঃ) হতে।
ঠিকানা ও কেন্দ্র : তাঁর মূল আধ্যাত্মিক ও সাংগঠনিক কার্যক্রম পশ্চিমবঙ্গের হুগলি জেলার জাঙ্গিপাড়া ব্লকের ফুরফুরা দরবার শরীফ এবং কলকাতাকে কেন্দ্র করে পরিচালিত হয়।
কর্মকাণ্ড ও ভূমিকা :
ওয়াজ ও ধর্মীয় আলোচনা. তিনি পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের বিভিন্ন প্রান্তে ধর্মীয় জলসা ও মাহফিলে নিয়মিত ওয়াজ-নসিহত করে থাকেন।
সামাজিক ও সাংগঠনিক উদ্যোগ. তিনি ফুরফুরা শরীফে ওলামা কনফারেন্সসহ বিভিন্ন ধর্মীয় ও সামাজিক সমাবেশের আয়োজন করেন। এ ছাড়া ওয়াকফ বিল বিরোধী আন্দোলনসহ সংখ্যালঘুদের বিভিন্ন সামাজিক ও ধর্মীয় স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে তিনি সক্রিয় ভূমিকা রাখেন।
** তিনি বাংলাদেশেও একটি বড় সংগঠন পরিচালনা করেন যেটা দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহি আলাইহি হতে প্রতিষ্ঠিত বি-জমিয়তে উলামায়ে বাংলা ও আসাম। এই সংগঠনের সবচেয়ে বড় এবং কর্ম চঞ্চল এবং প্রধান অফিস হল বাংলাদেশের পাবনা জেলার আতাইকুলা থানায় অবস্থিত। এই সংগঠনের উদ্দেশ্য হলো - দাতব্য প্রতিষ্ঠান স্থাপনা, বিভিন্ন সামাজিক সংগঠন পরিচালনা এবং বিভিন্ন ধর্মীয় মানুষকে সাহায্য সহযোগিতা করা এবং সমাজের উন্নয়নমূলক কাজে সাহায্য এবং সহযোগিতা করা। সংগঠনের যারা পরিচালক এবং কর্মনিষ্ঠ ব্যক্তি আছেন তারা এগুলি সক্রিয়ভাবে করে থাকে। এই সংগঠনের আতাইকুলা থানাধীন যে অফিসটি রয়েছে সেটার মূল দায়িত্বে রয়েছেন, পীর আল্লামা মেহেরাব উদ্দিন সিদ্দিকি আল কোরাইশী এর প্রথম ও প্রধান খলিফা পীর মোঃ মইনুর রহমান চিশতী। বাংংলাদেশে জমিয়তে উলামায়ে বাংলা ও আসাম এর সভাপতি এর দায়িত্ব পালন করছেন মোঃ রাজিব হুসাইন এবং সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব করেন মোঃ শাকিল আহমেদ।
sufibadi.com
2. picture from sufibadi.com moderator