পরিচিতিঃ হযরত ওয়ায়েস কারনী (রহঃ) একজন স্বনাম ধন্য বিশিষ্ট তাবেয়ী ছিলেন। তাবেয়ী বলা হয়, বা-ঈমান যাদের হযরত রাসূলে করীম (দঃ)-এর সাথে সাক্ষাত হয় নাই বটে, তাঁর বিশিষ্ট ছাহাবীগণের সাক্ষাৎ লাভ করেছেন। হযরত রাসূলে করীম (দঃ) ইরশাদ করেছেন, ওয়ায়েস তাবেয়ীনদের মধ্যে উত্তম ব্যক্তি।
হুজুর ইয়ামনের দিকে পবিত্র গরদান ফিরিয়ে ইরশাদ করতেন, আমি ইয়ামনের দিক থেকে তাল্লাহর রহমতের সুঘ্রাণযুক্ত হাওয়া ভেসে আসছে বলে অনুভব করছি।
গুণ ও মর্যাদা: হযরত রাসূলে করীম (দঃ) বলেন, রোজ কিয়ামতে আল্লাহ্ ওয়ায়েস কারনীর চেহারায় সত্তর হাজার ফেরেশতা তৈরী করে হাশরের মাঠে তাঁকে তাদের মধ্যে ছুপিয়ে রাখবেন এবং তাদের আড়ালে রেখে তাঁকে বেহেশতেও প্রবেশ করানো হবে। এই বৈশিষ্ট্যের কারণ হল, তিনি দুনিয়াবী জীবনে নিজেকে মানুষের আড়ালে রেখে ইবাদত করতে ভাল বাসতেন, নিজেকে তিনি গোপন রাখার চেষ্টা করতেন যেন তাঁর ইবাদত-বন্দেগীর ধারা দেখে মানুষ তার প্রশংসা এবং গুণ-কীর্তনে লেগে না যেতে পারে। আল্লাহ রাব্বুল আলামীন তাঁর পার্থিব জীবনের এই চেষ্টা ও অভ্যাসের প্রতি সম্মান দেখিয়ে এবং তাঁকে গুরুত্ব দিয়ে রোজ কিয়ামতে তাঁর জন্য ঐরূপ ব্যবস্থা করবেন।
হযরত রাসূলে কারীম (দঃ) হযরত ওয়ায়েস কারনীর (রহঃ) দিকেই ইঙ্গিত করে একদা সাহাবায়ে কেরামকে বললেন, তোমরা জেনে রাখ, আমার উম্মতের মধ্যে এক লোক আছে যে রোজ কিয়ামতে কবিলায় রাবী ও মোজারের ছাগপালের পশম-সংখ্যা তুল্য গুনাহগার লোকদের সুপারিশ করবে। ঐ দুটো বংশের ছাগপালের সংখ্যা সবচেয়ে বেশী ছিল।
সাহাবাগণ আরজ করলেন, ইয়া রাসূলাল্লাহ (দঃ)! এমন সৌভাগ্যবান লোকটি কে?
আল্লাহর নবী (দঃ) বলেন, সে আল্লাহর এক প্রিয় বান্দা, নাম তার ওয়ায়েস কারনী। সাহাবাগণ আরজ করলেন, হুজুর। তিনি আপনাকে দেখেছেন? আল্লাহর নবী (দঃ) বললেন, না, সে আমাকে কখনও বাহ্যিক চক্ষে দেখেনি, অন্তর্চক্ষে দেখেছে।
রাসূলের সাথে সাক্ষাত না হওয়ার কারণ: সাহাবাগণ আরজ করলেন, তিনি যদি আপনারা ততটা আশেকই হতেন তাহলে তিনি আপনার খেদমতে আসেন না কেন? আল্লাহর নবী (দঃ) জবাব দিলেন, দুটো কারণে সে আমার এখানে আসতে অক্ষম। প্রথম কারণ হল, সে আল্লাহ ও রাসূল (দঃ)-এর মহব্বতে এমনই বিভোর হয়ে রয়েছে যে, তার কোথাও যাবার মত অবস্থা নাই।
দ্বিতীয় কারণ হল, সে শরীয়তের একটি নির্দেশ পালনে সদা ব্যস্ত। তা হল, তার অতিশয় বৃদ্ধা এবং অন্ধজননী জীবিত আছে তাকে দেখা-শুনা ও খেদমত করার সে ছাড়া আর কোন লোক নেই তা ছাড়া, মাতার ভরণ-পোষণের দায়িত্বও তার কাঁধে। উট চরিয়ে সে নিজের ও মায়ের দৈনন্দিন রুজীর ব্যবস্থা করে।
সাহাবাগণ আরজ করলেন, ইয়া রাসূলাল্লাহ (দঃ)! তার সাথে আমাদের কি সাক্ষাত হবে? তিনি জবাব দিলেন, না, তোমাদের সাথে পার্থিব জগতে তার সাক্ষাত হবে না! পরে তিনি হযরত আন বকর (রাঃ)-কে লক্ষ্য করে বললেন, তুমিও তোমার জীবনে তাকে দেখতে পাবে না। অবশ্য ওমন ও আলীর তার সাথে সাক্ষাত হবে। অতঃপর তিনি ওয়ায়েস কারনীর (রহঃ) শারীরিক নিদর্শনেন দুটো কথা প্রকাশ করলেন: তার সর্বশরীর অপেক্ষাকৃত দীর্ঘ লোমাবৃত। আর দু'হাতের বাম দিলে একটা করে সাদা রংয়ের দাগ আছে তবে তা শ্বেত বা ধবল রোগের অনুরূপ নয়।
এর পরের ঘটনা হল, হযরত রাসূলে করীম (দঃ)-এর রেহলতের সময় আসন্ন হয়ে এলে একদ তিনি হযরত ওমর (রাঃ) ও হযরত আলী (রাঃ)-কে ডেকে বললেন, তোমরা আমার ইনতেকালে পরে আমার খেরকা ওয়ায়েস কারনীকে দিয়ে দিবে আর তাকে আমার পক্ষ থেকে সালাম জানিে বলবে, সে যেন আমার গুনাহগার উম্মতের জন্য দোয়া করে।
ওয়ায়েস (রহঃ) ও দুই সাহাবী (রাঃ): হযরত ওমর (রাঃ)-এর খেলাফতের জামানা খলীফা ওমর (রাঃ) হযরত আলী (রাঃ)-কে সঙ্গে নিয়ে ওয়ায়েস কারনীর (রহঃ) সন্ধানে মদীন থেকে কুফার পথে চললেন। তথায় পৌঁছে তাঁরা ইয়ামনবাসীদের কাছে ওয়ায়েসের (রহঃ) কল জিজ্ঞেস করলেন। কিন্তু তারা কেহই তাঁর সন্ধান দিতে পারল না। অবশেষে এক ব্যক্তি বলল, একন লোককে তো দেখি সে পাগলের মত প্রায়। সে জনপদে থাকে না। নির্জন এলাকায় তার বসতি প্রান্তরে উট চরিয়ে বেড়ায় দিবা শেষে একবার শুকনো রুটি ভক্ষণ করে। তার এক স্বভাব, লোে যখন হাসে, সে তখন কাঁদে আবার লোকে যখন ক্রন্দন করে সে তখন হাসতে থাকে।
লোকটির কাছে এরূপ খবর পেয়ে হযরত ওমর (রাঃ) ও হযরত আলী (রাঃ) কারন এলাক গিয়ে পৌঁছলেন। তাঁরা যখন ওয়ায়েসের (রহঃ) কাছে গিয়ে হাজির হলেন তখন তিনি নামা পড়ছিলেন। আর নিকটেই ফেরেশতাগণ তাঁর উট চরাচ্ছিল। তিনি যখন নামাজ সমাপন করে উঠলেন, সাহাবীদ্বয় তাঁকে সালাম করে তাঁর নাম জিজ্ঞেস করলেন। তিনি বললেন, অধমের নাম আবদুল্লাহ।
ওমর (রাঃ) বললেন, আপনার আসল নামটি শুনতে চাই। তিনি বললেন, ওয়ায়েস।
হযরত ওমর (রাঃ) বললেন, অনুগ্রহ করে আপনার হাতখানা দেখাবেন। তিনি হাত বাড়িয়ে দিলে তাতে অবিকল হযরত রাসূলে করীম (দঃ) বর্ণিত নিশানা দেখে হযরত ওমর (রাঃ) তাঁর হাতখানা চুম্বন করলেন। তারপর রাসূলুল্লাহর (দঃ) অসীয়তের কথা উল্লেখ করে ওঁর হাতে রাসূলুল্লাহর পবিত্র খেরকা অর্পণ করলেন।
রাসূলে করীম (দঃ)-এর নির্দেশ অনুযায়ী তাঁর উম্মতের জন্য দোয়ার কথাও বলা হল।
এ সব কথা শুনে হযরত ওয়ায়েস কারনী (রহঃ) বললেন, দেখুন! আপনারা খুব ভালভাবে খোঁজ-খবর নিয়ে দেখুন, সম্ভবতঃ এ অন্য লোক হবেন। হযরত ওমর (রাঃ) বললেন, আমরা খুব ভালভাবেই দেখে-শুনে নিয়েছি খোদ রাসূলে করীম (দঃ) যে সকল নিশানার কথা বলে গিয়েছেন আপনার সাথে তা হুবহু মিলে গিয়েছে। আমরা সম্পূর্ণ নিশ্চিত যে, আপনিই রাসূলুল্লাহর (দঃ) সেই পরম প্রিয় ওয়ায়েস কারনী।
এতক্ষণে হযরত ওয়ায়েস কারনী (রহঃ) আগন্তুকদ্বয়ের পরিচয় জিজ্ঞেস করলেন।
হযরত ওমর (রাঃ) বললেন, আমার নাম হল ওমর ইবনে খাত্তাব আর এ সঙ্গী হলেন রাসূলের (দঃ) দামাদ হযরত আলী। তাঁদের পরিচয় লাভ করে ওয়ায়েস কারনী তাঁদেরকে সালাম জানিয়ে উভয়ের হস্ত চুম্বন করে বললেন, আপনাদের মত মহামর্যাদাশীল এ হতভাগা গুনাহ্গারের কাছে তাশরীফ এনেছেন, এ যে আমার পরম সৌভাগ্য। কিন্তু আপনারা যে আমাকে বে-আদব বানিয়ে দিলেন। তারপর তিনি আরও বললেন, রাসূলুল্লাহর (দঃ) গুনাহগার উম্মতদের মুক্তির দোয়ার জন্য তো আপনারাই অধিক যোগ্য ব্যক্তি। হযরত ওমর (রাঃ) বললেন, আমরা তো তা অবশ্যই করছি। কিন্তু আপনিও রাসূলুল্লাহর (দঃ) নির্দেশ পালন করুন।
হযরত ওয়ায়েস কারনী (রহঃ) তখন হযরত রাসূলে করীম (দঃ)-এর খেরকাটি হাতে নিয়ে একটু দূরে গিয়ে সিজদায় পড়ে আল্লাহর দরবারে আরজ করতে লাগলেন, হে মাবুদ! তোমার প্রিয় হাবীব আমাকে এই খেরকা দান করেছেন। কিন্তু যতক্ষণ পর্যন্ত তুমি উম্মতে মুহাম্মদীর (দঃ) গুনাহ ক্ষমা না করবে, আমি এই খেরকা পরিধান করব না। হযরত রাসূলে করীম (দঃ) সাহাবী হযরত ওমর ও আলীর (রাঃ) প্রতি যে দায়িত্ব অর্পণ করে গিয়েছেন, তারা তা পালন করেছেন, এখন শুধু তোমারই কাজ বাকী রয়েছে। তুমি তোমার হাবীবের উম্মতের গুনাহ মার্জনা করে দাও।
আওয়াজ হল, হে' ওয়ায়েস! তোমার..দোয়ার উসিলায় কিছুসংখ্যক উম্মতে মুহাম্মদী (দঃ)-কে মার্জনা করা হল। কিন্তু হযরত ওয়ায়েস (রহঃ) তাতে রাজী না হয়ে বললেন, যে পর্যন্ত না সকল উম্মতকে মাফ করা হবে আমি রাসূল (দঃ) প্রদত্ত খেরকা পরিধান করব না। তখন আবার গায়েবী আওয়াজ হল, যাও ওয়ায়েস! তোমার দোয়ায় কয়েক সহস্র উম্মতে মুহাম্মদী (দঃ)-কে মার্জনা করা হবে।
হযরত ওয়ায়েস কারনী (রহঃ) সিজদায় পতিত হয়ে মাবুদের সাথে এভাবে কথোপকথনে মগ্ন ছিলেন, এমনি সময় হযরত ওমর ও হযরত আলী (রাঃ) তাঁর নিকট উপস্থিত হলেন। তাঁদেরকে কাছে যেতে দেখে তিনি বললেন, আপনারা কেন আমার নিকট এলেন? আমি যে উম্মতে মুহাম্মদীর (দঃ) মুক্তির জন্য চেষ্টা করছিলাম যে পর্যন্ত না তাদের সবাইকে আমি মাফ করাতে পারছি, সে পর্যন্ত
আমি প্রিয় নবীর (দঃ) খেরকা অঙ্গে দিব না। বেলায়েতের অধিকার খেলাফত থেকে বহু উত্তম: হযরত ওমর (রাঃ) প্রত্যক্ষ করলেন, ছিন্ন কম্বল পরিহিত এই দরবেশ ওয়ায়েসের (রহঃ) কাছে সারা জগতের অমূল্য ধন-সম্পদসমূহ বিদ্যমান। তা দেখে তিনি অভিভূত ও ভাবাবিষ্ট হয়ে পড়লেন। খেলাফতের প্রতি তাঁর বিতৃষ্ণা এসে গেল। তিনি বলে উঠলেন, ওহে কে এমন আছ যে একটা রুটির বিনিময়ে খেলাফতের দায়িত্ব গ্রহণ করবে?
ওমর (রাঃ)-এর কাছ থেকে এই ধরনের স্বগত উক্তি শুনে হযরত ওয়ায়েস (রহঃ) বললেন, যে নির্বোধ সে-ই তা গ্রহণ করবে। ওহে! যদি সত্যিই মন না চায় তাহলে দূরে ছুঁড় ফেলে দিলেই তো হয়, যার মন চায় সে কুড়িয়ে নিবে। এর মধ্যে আবার অদল-বদলের কি প্রয়োজন আছে?
এই কথা বলে হযরত ওয়ায়েস (রহঃ) হযরত রাসূলে কারীম (দঃ) প্রদত্ত লেবাস পরম ভক্তির সাথে অঙ্গে পরিধান করলেন। অতঃপর তিনি বললেন, এই নাদানের প্রার্থনায় আল্লাহ রাব্বুল আলামীন কবিলায়ে রাবী ও কবিলায়ে মোজার-এর ছাগ-পশমের সংখ্যাতুল্য উন্মতে মুহাম্মদী (দঃ)-কে ক্ষমার ওয়াদা দিয়েছেন।
লা জওয়াব ওমর (রাঃ) ও আলী (রাঃ): হযরত ওয়ায়েস (রহঃ)-এর কথা শুনে ও অবস্থা দেখে সাহাবীদ্বয় অবাক হয়ে গেলেন। তবু সে বিস্ময়াবিষ্ট অবস্থাতেই হযরত ওমর (রাঃ) তাঁকে জিজ্ঞেস করলেন, আচ্ছা, আপনি আপনার নবী (দঃ)-কে এত মহব্বত করতেন অথচ একবার তাঁর পবিত্র সাক্ষাত লাভ না করার কারণ কি?
হযরত ওয়ায়েস (রহঃ) এই প্রশ্নের জবাব না দিয়ে তাঁদের কাছে একটি প্রশ্ন করলেন, আচ্ছা আপনারা তো তাঁকে প্রত্যক্ষভাবে দেখেছেন? তাঁরা বললেন, হাঁ।
তিনি বললেন, মনে হয় আপনারা শুধু তাঁর জুব্বাই দেখেছেন। যদি তাঁকে দেখেই থাকেন, বলুন তো তাঁর পবিত্র ভ্রুযুগল সংযুক্ত, না পৃথক ছিল? কিন্তু কি আশ্চর্য তাঁদের দুজনের কেউই এ প্রশ্নের উত্তর দিতে সক্ষম হলেন না।
এরপর হযরত ওয়ায়েস (রহঃ) তাঁদেরকে আরও একটি প্রশ্ন করলেন: আচ্ছা, আপনারা তো মনে হয় প্রিয় নবীজীর প্রতি খুবই মহব্বত রাখতেন?
তাঁরা বললেন, নিশ্চয় রাখতাম এবং এখনও রাখি। হযরত ওয়ায়েস (রহঃ) বললেন, যদি তা হয়, তাহলে বলুন তো আপনাদের দু'জনের মুখে এখনও দাঁতগুলো রয়েছে কি ভাবে? জঙ্গে ওহুদে প্রিয় নবীজীর দান্দান মোবারক শহীদ হল অথচ তার দুঃখে দুঃখিত হয়ে আপনাদের দাঁত ভেঙ্গে ফেললেন না। আর আপনারা এখনও দাবী করছেন যে, তাঁকে আপনারা মহব্বত করতেন এবং এখনও করেন। আমি তাকে চর্ম চক্ষে কখনও দেখিনি, জঙ্গে ওহুদে তাঁর কোন দাঁত মোবারক শহীদ হল তাও দেখতে পাইনি, কিন্তু যখন দান্দান মোবারক শহীদের কথা আমার কানে পৌছল, আমি ভাবলাম, রাসূলুল্লাহর (দঃ) মুখে দাঁত নেই, আমি দাঁত রাখি কোন মুখে? তখন সাথে সাথে একটি দাঁত ভেঙ্গে ফেললাম। কিন্তু মনে প্রশ্ন জাগল যে, তাঁর কোন দাঁত শহীদ হয়েছে, হয়ত সে দাঁত আমার মুখে রয়েছে এই সন্দেহ দূর করার জন্য আমি সবগুলো দাঁতই ভেঙ্গে দিয়েছি।
হযরত ওয়ায়েস (রহঃ)-এর মুখে দাঁত ভাঙ্গা ঘটনার বিবরণ শুনে হযরত ওমর (রাঃ) ও আলীর (রহঃ) মন শিউরে উঠল। বিস্ময়ে বিমূঢ় হয়ে পড়লেন তাঁরা হযরত রাসূলে করীম (দঃ)-এর প্রতি ভক্ত ওয়ায়েস (রহঃ)-এর আন্তরিক মহব্বতের নমুনা দেখে।
তারা দুজন তখন পরস্পর বলাবলি করতে লাগলেন, কোথায় আমরা রাসূল (দঃ)-কে ভালবাসি? যে নিজে কোন দিন স্বচক্ষে দেখেনি, শুধু দূরে বসে তাঁর কথা শুনেছে। তবু তাতেই প্রিয় রাসূলের প্রতি তাঁর মনে যে ভালবাসার সৃষ্টি হয়েছে, তার কোথাও তুলনা নেই। এমন ব্যক্তির কাছ থেকে নিশ্চয় আমাদের কিছু শিক্ষা গ্রহণ করা প্রয়োজন।ওয়ায়েস (রহঃ)-এর নসীহত: হযরত ওমর (রাঃ) ওয়ায়েস (রহঃ)-কে বললেন, জনাব! আমাদের জন্য একটু দোয়া করুন। তিনি জবাব দিলেন, দেখুন। আমার ঈমান তো আন্তরিকতাশূন্য, তবু আমি দোয়া করছি। আর প্রতি ওয়াক্ত নামাযের তাশাহহুদেও এ দোয়াই করে থাকি, হে মাবুদ! তুমি মু'মিন নর ও নারীকে মার্জনা কর। আর খলীফা! মনে রাখবেন, যদি আপনি বা-ঈমান কবরে যেতে পারেন তা হলে দোয়া নিজেই আপনাকে খুঁজে নিবে।
ওমর (রহঃ) বলেন, আরও নসীহত করুন।
ওয়ায়েস (রাঃ) বললেন, খলীফা! আপনি কি আল্লাহকে চিনেছেন? ওমর (রাঃ) জবাব দিলেন, হাঁ, নিশ্চয়ই চিনেছি। ওয়ায়েস (রহঃ) বলেন, যদি চিনে থাকেন তাহলে অন্য আর কাউকে যেন না চিনেন ও জানেন। তবে তাই হবে আপনার জন্য বেশী উত্তম।
ওমর (রাঃ) বললেন, জনাব! আরও কিছু নসীহত করুন।
ওয়ায়েস (রহঃ) বললেন, আল্লাহ তায়ালা কি আপনাকে চিনেন, জানেন?
ওমর (রাঃ) বলেন, তা তো অবশ্যই।
ওয়ায়েস (রহঃ) বললেন, একমাত্র তিনি ছাড়া আর কেউ যদি আপনাকে না জানেন ও না চিনেন,
তাহলে তা আপনার জন্য বেশী ভাল কথা। এরপর ওমর (রাঃ) বললেন, জনাব! একটু অপেক্ষা করুন আমি আপনার জন্য কিছু (মাল-
সামান) নিয়ে আসি। তখন ওয়ায়েস (রহঃ) নিজের জামার পকেট থেকে পয়সা বের করে ওমর (রাঃ)-কে দেখিয়ে বললেন, উট চরানোর মজুরী বাবত আমি ইহা উপার্জন করেছি। যদি আপনি নিশ্চিত করে বলতে পারেন যে, এগুলো খরচ করার পরও আমি বেঁচে থাকব, তাহলে আমার আরও কিছু মাল-সামানের প্রয়োজন দেখা দিবে অর্থাৎ জীবনের একমুহূর্তেরও বিশ্বাস নেই, তাই মাল সঞ্চয়েরও প্রশ্ন আসে না। হযরত ওমর (রাঃ) থেকে তিনি কিছু গ্রহণ করতে রাজী হলেন না।
অতঃপর হযরত ওয়ায়েস কারনী (রহঃ) সাহাবান্বয়কে সম্বোধন করে বললেন; যাহোক, মাননীয় মেহমানদ্বয়! অধমের সন্ধানে এত দূর আসতে বহু ক্লেশ পেয়েছেন। তারপর আমিও আপনাদেরকে কম কষ্ট দিইনি। আশা করি অপরাধ ক্ষমা করবেন। তবে এখন আপনারা বিদায় গ্রহণ করুন। দেখুন, কিয়ামত খুবই নিকটবর্তী। আল্লাহর রহমতে সে সময় আবার সাক্ষাত হবে আশা করি তখন আমাদের সান্নিধ্য দীর্ঘস্থায়ী হবে। আমি এখন আখেরাতের পাথেয় সংগ্রহে অত্যধিক ব্যস্ত। এই পর্যন্ত বলে সম্মানিত সাহাবীদ্বয়কে বিদায় প্রদান করে তিনি নিজেও সেখান থেকে উঠে চলে গেলেন।
উক্ত সাহাবীদ্বয় ওয়ায়েস কারনীর (রহঃ) সাথে সাক্ষাতের পর থেকেই তাঁর মান-মর্যাদার কথা লোক সমাজে প্রকাশ হয়ে পড়ে। এর ফলে তাঁর নির্জন ইবাদত বিঘ্নিত হবে অনুধাবন করে তিনি কারন এলাকা থেকে কুফায় গেলেন। শুনা যায়, এরপরে হারম ইবনে জাবান ছাড়া আর কারও সাথে তাঁর সাক্ষাত হয়নি।
হযরত হারম ইবনে জাবান ওয়ায়েস (রহঃ) সম্পর্কিত অভূতপূর্ব ঘটনাগুলো শুনতে পেয়ে তাঁর সাথে সাক্ষাত করার জন্য অধীর হয়ে উঠলেন এবং তাঁকে খুঁজতে বের হয়ে পড়লেন। অনেক অনুসন্ধানের পর কুফায় তাঁর সাক্ষাত লাভ করলেন। একদিন তিনি তাঁকে ফোরাত নদীতে অজু করতে দেখলেন। ওয়ায়েস (রহঃ)-এর শারীরিক নিদর্শনগুলোর কথা তিনি পূর্ব থেকেই জানতেন। সেইগুলোর সঙ্গে পুরো পুরি মিল দেখে তিনি তাঁকে চিনে ফেললেন। তিনি তাঁকে সালাম করে মোসাফাহার জন্য হাত বাড়ালেন। ওয়ায়েস (রহঃ) সালামের জবাব দিলেন, কিন্তু মোসাফাহা করলেন না।
ইবনে জাবান বললেন, আল্লাহ আপনার প্রতি তাঁর করুণা বর্ষণ করুন। ইবনে জাবান ওয়ায়েস (রহঃ)-এর দারিদ্যের করুণ অবস্থা দেখে চোখের পানি দমিয়ে রাখতে পারলেন না। তিনি কেঁদে দিলেন। হযরত ওয়ায়েস (রহঃ)-ও কাঁদলেন।হযরত ওয়ায়েস (রহঃ) বললেন, হে হারম ইবনে জাবান! আল্লাহ তোমাকে দীর্ঘজীবি করুন, তুমি কি জন্য এখানে এসেছ? তুমি আমার সন্ধানই বা পেলে কার কাছে?
ইবনে জাবান বললেন, জনাব। আপনি আমার পিতার নাম ও আমার নাম কি করে জানলেন? ইতিপূর্বে তো আপনি আমাকে কখনও দেখেন নি, সন্ততঃ আমার কথা কখনও কারও কাছে শুনতে-ও পাননি।
ওয়ায়েস (রহঃ) বললেন, যিনি সর্বজ্ঞ তিনিই আমাকে জানিয়ে দিয়েছেন। আমার আত্মা তোমার আত্মার সন্ধান নিয়েছে।
অতঃপর ইবনে জাবান ওয়ায়েস (রহঃ)-এর কাছে আরজ করলে, জনাব! হযরত রাসূলে করীম (দঃ)-এর সর্ম্পকে কিছু বলুন।
ওয়ায়েস (রহঃ) জবাব দিলেন, আমি তাঁকে স্বচক্ষে কখনও দেখিনি। তাঁর পবিত্র বাণীগুলো অন্যের মারফতে শুনেছি মাত্র। তারপর কোন ওয়ায়েজ বা মুহাদ্দিসরূপে নিজেকে প্রতিপন্ন করতে চাইনে। আমার অন্য কাজ রয়ে গেছে।
তাঁর কথা শুনে ইবনে জাবান বললেন, জনাব! আপনি যদি পাক কালামের কিছু আয়াত তেলাওয়াত করতেন, আমি একটু শুনতাম।
হযরত ওয়ায়েস (রহঃ) তখন পাঠ করলেন--'আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজীম' কালামটি পাঠ করে আকুলভাবে ক্রন্দন শুরু করলেন এবং ক্রন্দনরত অবস্থায়ই কোরআনে পাকের আয়াত 'অমা খালাক্বতুল জ্বিন্না অল ইনসা ইল্লা-লিইয়া'বুদুন' তেলাওয়াত করলেন। অর্থাৎ আমি জ্বিন ও মানব জাতিকে শুধু মাত্র ইবাদত করার উদ্দেশ্য ছাড়া অন্য কোন কারণে সৃষ্টি করিনি।
এ আয়াতটি পাঠ করেই তিনি এমন জোরে এক চীৎকার করে উঠলেন, মনে হল তিনি বেহুঁশ হয়ে গিয়েছেন। কিন্তু না, তিনি ইবনে জাবানকে লক্ষ্য করে বললেন, ইবনে জাবান! বলত তুমি কোন উদ্দেশ্যে এখানে এসেছ? ইবনে জাবান বললেন, আপনার প্রতি ভালবাসা ও শ্রদ্ধাই আমাকে টেনে এনেছে।
ওয়ায়েস (রহঃ) তাঁর কথা শুনে বললেন, যে ব্যক্তি আল্লাহকে চিনেছে, সে আল্লাহ ব্যতীত অন্য কারও সাথে ভালোবাসা করে শান্তি পেয়েছে বলে আমার জানা নেই। জেনে রেখ, একমাত্র আলাহ্ ব্যতীত অন্য কারও সাথে বন্ধুত্ব স্থাপন করে কেউ কোন দিন সুখী হতে পারে না।
অতঃপর ইবনে জাবান বললেন, জনাব, আমাকে কিছু উপদেশ দিন।
ওয়ায়েস (রহঃ) বললেন, ইবনে জাবান! যখন নিদ্রাগমন করবে, তখন মৃত্যু তোমার শিয়রে বলে মনে করবে আর জাগ্রতাবস্থায় সর্বদাই মৃত্যুকে তোমার চোখের সামনে আছে বলে মনে করবে। যে কোন গুনাহকে ছোট মনে করবে না। কেননা গুনাহকে ছোট মনে করাও একটি গুনাহ ছাড়া আর কিছু নয়।
এরপর ইবনে জাবান তাঁর কাছে জিজ্ঞেস করলেন, জনাব! বলুন, এখন আমি কোথায় বসবাস করব?
ওয়ায়েস (রহঃ) জবাব দিলেন, তুমি সিরিয়ায় চলে যাও। ইবনে জাবান বললেন, নতুন অপরিচিত দেশে গিয়ে আমার রুজী-রোজগার কিভাবে চলবে?
ওয়ায়েস (রহঃ) বললেন, যার মনে এত ভাবনা-চিন্তা তার উপদেশে কোন ফায়েদা হবে না। ইবনে জাবান আরও কিছু নসীহতের জন্য অনুরোধ করলেন। তখন ওয়ায়েস (রহঃ) বললেন, তোমার পিতা চলে গেছেন। হযরত আদম থেকে নূহ মূসা ঈসা এমন কি আখেরী নবী প্রিয় মুহাম্মদ মুস্তফা (দঃ) ইহধাম ত্যাগ করেছেন, ভাই ওমর (রাঃ)-ও একই পথের পথিক হয়েছেন। এই পর্যন্ত বলে তিনি হায় ওমর (রাঃ), হায় ওমর (রাঃ), করে ক্রন্দন করতে লাগলেন।
ইবনে জাবান বললেন, আল্লাহ্ আপনার মঙ্গল বিধান করুন। কিন্তু জনাব! হযরত ওমর (রাঃ) তো মৃত্যুবরণ করেন নি?হযরত ওয়ায়েস (রহঃ) বললেন, আল্লাহ আমাকে তাঁর মৃত্যুর খবর পৌছিয়ে দিয়েছেন। তারপর তিনি বললেন, তুমি আমি সবাই তো মৃতদেরই দলভুক্ত।
হযরত ওয়ায়েস (রহঃ) নামায আদায় করতঃ দোয়া করলেন। পরে উপদেশস্থলে বললেন, জাবান! পবিত্র কোরআন এবং অলীদের বাণী অনুসরণ করে চলো। আর এক পলকের তরেও মৃত্যুর কথা ভুলে থেকো না। জাবান! তোমার সাথে আমার আর সাক্ষাত হবে না। তুমি আমার জন্য দোয়া করো, আমিও তোমার জন্য দোয়া করছি তুমি খাঁটি মুসলমানের জীবন-যাপন কর। এরপর তিনি ইবনে জাবানকে লক্ষ্য করে বললেন, তুমি এই পথ দিয়ে চলে যাও আর আমিও অন্য পথ দিয়ে বিদায় নিচ্ছি। ইবনে জাবান তাঁর সাথে কিছু দূর অগ্রসর হতে চাইলেন, কিন্তু ওয়ায়েস (রহঃ) তাতে রাজী হলেন না। বিদায় কালে ওয়ায়েস (রহঃ) কেঁদে দিলেন এবং ইবনে জাবানকেও কাঁদালেন।
ইবনে জাবান বলেন, হযরত ওয়ায়েস (রহঃ)-এর সাথে আমার একবারই মাত্র দেখা হয়েছিল এবং সেইটেই আমার প্রথম এবং শেষ দেখা।
এক বর্ণনায় পাওয়া যায়, অনেক সময় হযরত ওয়ায়েস (রহঃ) ফজরের নামায আদায় করে তাসবীহ পড়তে পড়তে জোহরের ওয়াক্তে পৌঁছে যেতেন। জোহরের নামায পড়ে তাসবীহ পাঠে আছরের ওয়াক্ত হয়ে গেল। আছর আদায় করে মাগরিব পর্যন্ত তাসবীহ পাঠ করলেন। আবার মাগরিব আদায় করে এশা পর্যন্ত তাসবীহ পাঠ করে এশার নামায আদায় করে ধ্যানে বসলেন। তাতে ফজর হয়ে গেল। ফজর থেকে পূর্বানুরূপ সেই একই অবস্থা চলতে লাগল। এই ভাবে একাধারে তাঁর কয়েক দিন চলে যেত। এর মধ্যে না ছিল তার পানাহার, না ছিল বিশ্রাম নিদ্রা। তাছাড়া প্রয়োজন দেখা দেয়নি পায়খানা--প্রস্রাবের। তাই তাঁর অজু-গোসলেরও দরকার ছিল না।
শুনা যায়, তিনি একাদিক্রমে বহু রাত শয্যাগমন না করে বলতেন, এই রাতটি আমার কিয়ামের জন্য, এই রাতটি রুকুর জন্য, এই রাতটি সিজদাহর জন্য। এইভাবে প্রায় প্রতিটি রাত তিনি বিনিদ্র ইবাদতে কাটিয়ে দিতেন।
শুনা যায়, লোকজন জিজ্ঞেস করতেন, ওয়ায়েস! আপনি কেমন আছেন?
বলতেন, কি বলব, সিজদায় গিয়ে সিজদাহর তাসবীহ পড়তে না পড়তেই রাত অবসান হয়ে যায়। মন চায় একটু ফেরেশতাদিগের মত ইবাদত করি, কিন্তু তা আর হয়ে উঠে না।
আর একবার তিনি 'কেমন আছেন' প্রশ্নের উত্তরে বললেন, কেমন আছি তা কি করে বলব? যে ব্যক্তি প্রত্যুষে উঠে সন্ধ্যার পূর্বেই তার মৃত্যুর আহ্বান আসে কিনা এ কথা বলতে পারে না, সে আবার কেমন থাকবে?
প্রশ্নকারী বললেন, তবু বলুন, আপনার অবস্থা কি?
তিনি বললেন, এক নিঃসম্বল ও পাথেয়শূন্য পথিক! তার পথ যে খুবই দীর্ঘ। একদিন এক ব্যক্তি তাঁকে জিজ্ঞেস করল, হুযুরী কালবের (আন্তরিক একাগ্রতা) নামায কিরূপ?
তিনি জবাব দিলেন, যে নামাযে নামাযী তীরবিদ্ধ হলেও তা টের পায় না, তাকেই বলে হুযুরী কালবের নামায।
একবার লোকজন হযরত ওয়ায়েস (রহঃ)-এর কাছে একটি লোকের এক আশ্চর্য খবর নিয়ে এল। লোকটি দীর্ঘ ত্রিশ বছর ধরে একটি কবরস্থানে বসে গলায় কাফনের কাপড় ঝুলিয়ে শুধু ক্রন্দন করছে। তার অন্য কোন কাজ নেই।
এ খবর শুনে হযরত ওয়ায়েস (রহঃ) বললেন, তোমরা আমাকে তার কাছে নিয়ে চল। সেখানে উপস্থিত হয়ে তিনি দেখলেন, সত্যিই লোকটি এতদিন ধরে কেঁদে কেঁদে একবারে জীর্ণ ও কঙ্কাল হয়ে গেছে। তার খানা-পিনা আরম-নিদ্রা কিছুই ছিল না। হযরত ওয়ায়েস (রহঃ) লোকটিকে বললেন, ওহে গাফেল! কবর ও কাফনের কাপড় যে তোমাকে আল্লাহর নিকট থেকে বহু দূরে নিয়ে গেছে। ঐ দুটো বস্তু তোমাকে খাঁটি পথ ভুলিয়ে দিয়ে বিপথগামী করেছে। শীঘ্র উঠে পড় এবং আল্লাহর পথ অবলম্বন কর।
হযরত ওয়ায়েসের (রহঃ) ধমকে লোকটির হুঁশ ফিরে আসল এবং তওবা করে নামায রোযা শুরু করে দিল।
কথিত আছে, একবার হযরত ওয়ায়েস (রহঃ) একাধারে তিন দিন পর্যন্ত অনাহারী থেকে চতুর্থ দিন ক্ষুধার প্রবল তাড়নায় বের হয়ে পড়লেন, দেখা যাক আল্লাহ্ তায়ালা খাবার কোন কিছু মিলিয়ে দেন কিনা। হঠাৎ পথে পড়া একটি দীনার তাঁর চোখে পড়ে গেল। তিনি ভাবলেন, হয়ত এ কারও হারান দীনার। তাই তিনি তা গ্রহণ না করে সম্মুখে অগ্রসর হতে লাগলেন। মনে মনে ভাবলেন, কিছু কচি ঘাস চিবিয়ে ক্ষুধা নিবৃত্ত করবেন। ঠিক এমন সময় কোথা হতে একখানা গরম রুটি তাঁর সম্মুখে রেখে দিল। কিন্তু হয়ত বা রুটিখানা অন্য কোন ব্যক্তির হতে পারে এই ভেবে তিনি তাও এড়িয়ে গেলেন। তখন একটি ছাগ তাঁকে বলল, এই রুটি আপনারই। দেখুন! আপনি যাঁর বান্দা, আমিও তাঁর এক দাস। ছাগের ইঙ্গিত লাভ করে ও তার ঐরূপ কথা শুনে হযরত ওয়ায়েস (রহঃ) রুটিখানা তুলে নিলেন। অমনি চোখের নিমেষে ছাগটি অদৃশ্য হয়ে গেল।
হযরত ওয়ায়েস কারনী (রহঃ) দীর্ঘ জীবন লাভ করে অবশেষে জান্নাতবাসী হন। অনেকের মতে তিনি বার্দ্ধক্যে সিফফীনের যুদ্ধে হযরত আলীর (রাঃ) পক্ষে যোগদান করে শেষ পর্যন্ত শাহাদত বরণ করেন।
বিভিন্ন নছীহত: (ক) এরূপ শুনা যায়, ওয়ায়েস কারনী (রহঃ) এক ব্যক্তিকে নসীহত করে বলেন, যদি তুমি আসমান ও যমিন তুল্য ইবাদত কর কিন্তু আল্লাহ ও রাসূল (দঃ)-এর প্রতি তোমার সুদৃঢ় আস্থা না থাকে, তবে তা কবুল হবে না। সব বিফলে পর্যবসিত হবে।
লোকটি তখন জিজ্ঞেস করল, আস্থা কিভাবে রাখতে হবে? তিনি বললেন, তোমার নিকট যা আছে অর্থাৎ আল্লাহ তোমাকে যা দিয়েছেন, তুমি তাতেই তুষ্ট এবং তৃপ্ত থাকবে অন্য কোন বস্তুর প্রতি আকৃষ্ট হবে না।
(খ) তিনি আরও বললেন, তিনটি বস্তু যে বেশী ভালবাসে দোজখ তার কন্ঠ থেকেও নিকটবর্তী; যথাঃ (১) সুখাদ্য (২) উত্তম পোশাক (৩) আমীর-উমারার মোসাহেবী।
তিনি আরও বললেন, যে ব্যক্তি আল্লাহকে চিনে নিয়েছে, তাঁর কাছে কোন কিছুই গোপন নেই।
আর তাঁর মাধ্যমে খোদাকে জানা সম্ভব হয়।
(গ) শান্তি রয়েছে নির্জনতার মধ্যেই।
(ঘ) অহদানিয়াতের (একত্ববাদের) জ্ঞান শুধু তখনই লাভ করা যায়, যখন একমাত্র আল্লাহ ব্যতীত অন্য চিন্তা মন থেকে একেবারে দূর করে দেয়া হয়। মনকে আল্লাহর দরবারে হাজির রাখা চাই। তা হলে শয়তান মনের মধ্যে জায়গা পাবে না।
(ঙ) উচ্চ মর্যাদার আকাঙ্খা ছিল, বিনয়ের মাধ্যমে তা লাভ করেছি। গৌরবের আকাঙ্খী ছিলাম দারিদ্র্যতার মধ্য দিয়ে তা অর্জিত হয়েছে। নেতৃত্ব লাভের আশা ছিল, সত্যের ভিতরে তা পেয়েছি। আভিজাত্যের বাসনা ছিল, তা পেয়েছি খোদভীতির মধ্য দিয়ে। মহত্ত্ব লাভের আকাঙ্খা সফল হয়েছে তুষ্টির মাধ্যমে। আর নির্ভরতার সন্ধান করতঃ তা আল্লাহর উপর নির্ভরশীলতার মধ্য দিয়ে অর্জন করেছি।
সোর্স: তাযকেরাতুল আউলিয়া
sufibadi.com